Web Analytics

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্কে তিনি উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানান। তিনি সংযম, উত্তেজনা প্রশমন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জ্বালানি ও বাণিজ্যের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান। পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

জয়শঙ্কর বলেন, সংঘাতের জন্য দায়ী না হয়েও অনেক দেশকে যুদ্ধের প্রভাব বহন করতে হচ্ছে। সহিংস সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে দুর্বল করার পাশাপাশি বৈশ্বিক উন্নয়ন ও অগ্রগতির গতি মন্থর করছে। ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করার প্রেক্ষাপটে তিনি ‘অন্তহীন যুদ্ধ’ চালিয়ে যাওয়ার বদলে যুদ্ধের অবসানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে ভারতের সমর্থনের কথা বলেন।

বর্তমান বিশ্বব্যবস্থা ‘খাদের কিনারায়’ দাঁড়িয়ে আছে বলে সতর্ক করে তিনি বলেন, অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার, সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিতে অতিমাত্রায় প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুর্বল করছে। খাদ্য, জ্বালানি, সার ও অর্থায়ন সংকটে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো বিশেষ চ্যালেঞ্জে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।