Web Analytics

পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড় ও কর্মকর্তাদের ইফতারের সুযোগ দিতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা করা হয়েছে। এ সপ্তাহ থেকেই রমজান শুরু হওয়ায় পুরো মাসজুড়ে এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। প্রতিটি ম্যাচের আগে দুই দলের অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন, ইফতারের জন্য বিরতি প্রয়োজন কি না এবং কখন তা দেওয়া হবে।

ইফতারের সময়টিকে কৌশলগত টাইম-আউট বা পানিপানের বিরতি হিসেবে গণ্য করা হবে না। খেলা চলমান অবস্থায় থামানো হবে না, তবে গোলকিক, ফ্রিকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় সূর্যাস্তের কাছাকাছি মুহূর্তে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে। যুক্তরাজ্যে রমজান মাসে সূর্যাস্ত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হওয়ায় বিকেল ৪টা ৩০ মিনিট বা ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচগুলোতে এই বিরতি থাকবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য প্রথমবার এই ব্যবস্থা চালু হয় ২০২১ সালে, যখন লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়রা ম্যাচ চলাকালে ইফতার করার সুযোগ পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।