Web Analytics

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা বিএনপি। বৃহস্পতিবার পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সাবেক সভাপতি রাসেল ইকবাল মিয়া।

বিকেলে জলদি মিয়ার বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে এটি উপজেলা সদর, থানা এলাকা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সদরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে প্রধান বক্তা রাসেল ইকবাল মিয়া বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকা এবং দলের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম আয়ুব সভাপতিত্ব করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।