Web Analytics

খেলাফত মজলিস পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রকে ঘিরে উত্তেজনা, পর্যটক অবরুদ্ধ থাকা এবং সেনা-পুলিশের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে দলটি এ দাবি তোলে। শনিবার বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকের নেতারা সাজেকে পর্যটকদের অবরুদ্ধ রাখা এবং নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েক দিন ধরে প্রায় তিন হাজার পর্যটককে অবরুদ্ধ রেখে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে। পর্যটকদের উদ্ধারে গেলে গত বৃহস্পতিবার সেনাসদস্য ও পুলিশের ওপর হামলা হয় বলে বৈঠকে উল্লেখ করা হয়। এতে সেনাসদস্য ও পুলিশ সদস্যসহ অন্তত নয়জন আহত হন বলে নেতারা জানান।

বৈঠকে জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানানো হয়। সংবিধান সংস্কারে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণরায় অনুযায়ী পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের দাবিও জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।