Web Analytics

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কমাতে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালিটি দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল প্রতিদিন এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। দ্য সানডে টাইমস জানিয়েছে, ব্রিটিশ রয়্যাল নেভির ‘মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লোয়িটেশন গ্রুপ’ থেকে এসব ড্রোন মোতায়েন করা হতে পারে, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

দ্য সানডে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য তৈরি ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইরানের ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারের সুরক্ষায় মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন।

তবে কতগুলো ড্রোন কার্যকর রয়েছে এবং কতগুলো মোতায়েন করা সম্ভব, তা এখনো নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।