Web Analytics

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডে’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, উভয় দেশের জনগণের বাস্তব উপকারে টেকসই সম্পর্ক গড়তে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যার প্রতিফলন এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ।

মন্ত্রী বলেন, কুনমিংয়ে ‘বাংলাদেশ ডে’ উদযাপন দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতীক। তিনি ইউনানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও বাংলাদেশ থেকে পণ্য আমদানির আহ্বান জানান। একই ভেন্যুতে ‘বাংলাদেশ–সোর্সিং উইথ কোয়ালিটি অ্যান্ড কম্পিটিটিভনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধি অংশ নেন।

‘১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬’ ১১ জুন শুরু হয়ে ১৬ জুন পর্যন্ত চলবে, এতে ৬৮ দেশের ২৩০০ প্রদর্শক অংশ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।