Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা যৌথভাবে তদন্ত করছে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসন। প্রাথমিক আলামত ও ছবি বিশ্লেষণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরের পুরাতন টিনশেড আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল; আগুনে ছাগল দুটি মারা যায়। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরের একটি তিনতলা ভবনে এমপির বাবা-মা থাকেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে মন্ত্রী জানান। বিজিবির প্রাথমিক মূল্যায়নে পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দ, দেয়ালে এর চিহ্ন বা সাক্ষীদের কাছ থেকে এমন ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। ১২ নভেম্বর থানায় জিডি নম্বর ৭০৩ এন্ট্রি করা হয়েছে। নাশকতার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।