Web Analytics

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত। এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন করেছিল পুলিশ। বিমানবন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজেদুল ইসলাম এ আবেদন করেন। অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবীরা জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বৃহস্পতিবার লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয়। এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হুমকির অভিযোগ রয়েছে। নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছোড়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আছে। শুক্রবার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।