Web Analytics

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। নতুন সদস্যদের বরণ করে নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ধুলিয়া হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে এই যোগদান অনুষ্ঠিত হয়। সমাবেশে হাসান খান বলেন, তিনি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জামায়াতে ইসলামীর হয়ে কাজ করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত থাকতে চান। তিনি আরও জানান, তার অনুসারীরাও ইতিমধ্যে জামায়াতে যোগ দিয়েছেন এবং আরও অনেকে যোগ দেবেন।

সমাবেশে বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।