Web Analytics

বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা আপাতত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এই বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় দলের অবস্থান জানিয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানোর সাংবিধানিক এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন কে, তা এখনো নির্ধারিত নয়। তিনি আরও জানান, সাংবিধানিক ম্যান্ডেট দুটি—একটি জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি রাষ্ট্রপতি নির্বাচন। এর মধ্যে সংসদ নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত বা অক্ষম হলে প্রধান নির্বাচন কমিশনার বিকল্প হিসেবে শপথ পাঠ করাতে পারেন। সালাহউদ্দিন আরও জানান, সংবিধান সংশোধনীসহ কয়েকটি বিষয় নির্ধারিত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।