Web Analytics

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব ফেলেছে। মাত্র ৫০ দিনের সংঘাতে বিশ্ববাজার থেকে প্রায় ৫ হাজার কোটি ডলার সমমূল্যের তেল উৎপাদন হারিয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই আর্থিক ক্ষতি এস্তোনিয়া বা লাটভিয়ার মতো একটি দেশের পুরো অর্থনীতির সমান।

সংকট শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়েছে, ইউরোপে শিল্পকারখানায় রেশনিং শুরু হয়েছে এবং উদীয়মান অর্থনীতিগুলোতেও সরবরাহ সংকট তীব্র হয়েছে। জ্বালানি বিশ্লেষক ও রয়টার্সের তথ্যমতে, ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ঘনীভূত জ্বালানি বাজার থেকে হারিয়ে গেছে, যা আধুনিক ইতিহাসে অন্যতম বড় সরবরাহ ধাক্কা।

জ্বালানি বিশেষজ্ঞ জোহানেস রবল জানান, ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি থাকায় রাজস্ব ক্ষতি ব্যাপক হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও জ্বালানি বাজারের এই ধাক্কা সামলাতে মাসের পর মাস, এমনকি কয়েক বছর সময় লাগতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।