Web Analytics

বিমান বাহিনীর বরখাস্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার ছায়া তদন্ত থেকে সরে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। একাধিক পিবিআই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি বলছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। মামলাটির তদন্ত করছে নৌপুলিশ। ২৭ অক্টোবর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ; ২৮ অক্টোবর উত্তরখানের রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়।

পিবিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাহসিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই ময়নাতদন্তের ফল ছাড়া ঘটনাটিকে নিশ্চিতভাবে হত্যাকাণ্ড বলা কঠিন। তিনি বলেন, ভিসেরা প্রতিবেদনে কখনও মৃত্যুর কারণ অজ্ঞাত বা অনিশ্চিত উল্লেখ থাকলে এ ঘটনায় মৃত্যুর কারণ নিশ্চিত করা আরও জটিল হতে পারে।

তাহসিফের বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি জেরিকা তাসনিম দিশাও রিমান্ডে আছেন। তদন্তকারীরা বলেন, দীপ তাহসিফের সঙ্গে টঙ্গীর মাজার বস্তিতে ঢুকলেও রাত ১টা ২১ মিনিটে তাকে একা বের হতে দেখা যায়। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।