Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে শুক্রবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে সাত শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন। কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিয়ারের বোতল উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালান। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে হল প্রশাসন জানিয়েছে। ৬১২ নম্বর কক্ষের এক শিক্ষার্থী মাদক সেবনের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কক্ষে আসা অতিথিই মূলত মাদক এনেছিলেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওই অতিথি ফোন কেটে দেন।

একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশির সময় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত দুজনই শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ঘটনার জন্য তারা পরে ক্ষমা চেয়েছেন। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন এবং একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।