Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রণতরীটিকে আঘাত করা হয়েছে এবং সতর্ক করে বলা হয়, স্থল ও সমুদ্র সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। এই দাবি আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর।

ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে। তবে মার্কিন এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র রণতরীটিতে আঘাত করেনি এবং এর কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, রণতরীটি স্বাভাবিকভাবে তার মিশন চালিয়ে যাচ্ছে।

এই পরস্পরবিরোধী দাবি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।