Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে আংশিকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং দেশটির অবরুদ্ধ ১ হাজার ২ কোটি ডলার সমমূল্যের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডে ১৮ ঘণ্টার নিবিড় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরান আগামী ১ আগস্ট পর্যন্ত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে।

আলোচকদের মতে, ইরান পারমাণবিক ইস্যুতে গুরুতর প্রতিশ্রুতি দেখানোর পর এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শনে সম্মত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুক্ত তহবিল যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্য কেনার কাজে ব্যবহার হবে, তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই দাবি প্রত্যাখ্যান করেছে।

দেশের অভ্যন্তরে সমালোচনার জবাবে গালিবাফ বলেন, লেবাননে রক্তপাত বন্ধ করতেই তাদের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে গিয়েছিল। ভ্যান্স জানান, ইরান দীর্ঘ সময় পর প্রথমবারের মতো পারমাণবিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।