Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র দখলদার হিসেবে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এবং কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের নাসার একটি স্থাপনায় ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরানের সংঘাতের তুলনা করে ট্রাম্প বলেন, গত অক্টোবর রাশিয়া ও ইউক্রেনের লড়াইয়ে ২৫ হাজার মানুষ নিহত হয়েছে। তিনি ওই সংঘাতকে যুদ্ধ বলে উল্লেখ করলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যুদ্ধ বলা যায় না বলে মন্তব্য করেন। তার দাবি, সেখানে কয়েক মাস ধরে কেউ আহত হয়নি।

শুক্রবার কেশম দ্বীপের কাছে মার্কিন হামলার খবর নিয়ে প্রথমে মন্তব্য না করলেও ট্রাম্প সীমিত সামরিক অভিযান চালানোর কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনীর স্থাপিত একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র কয়েক মিনিটে ধ্বংস করেছে। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, জলপথটির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে এবং নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি পুনরায় খোলা হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।