Web Analytics

আসন্ন ২০২৬ সালের নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর দলটি রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ছিল। কিন্তু এখন জনসমর্থন দ্রুত কমছে। রিয়েলক্লিয়ার পলিটিকসের জরিপে দেখা গেছে, ট্রাম্পের সমর্থন ৪১ দশমিক ৩ শতাংশ, আর বিরোধিতা ৫৬ দশমিক ৩ শতাংশ। রিপাবলিকানরা কংগ্রেস ও সিনেট উভয়ের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে। ডেমোক্র্যাটদের হাউস পুনর্দখলে প্রয়োজন মাত্র তিনটি আসন, আর টেক্সাস, আইওয়া ও ওহাইওর মতো রাজ্যগুলো এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অর্থনৈতিক অস্থিরতাই ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে। চাকরিচ্যুতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তা বেড়েছে। বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে এবং পেট্রোলের দাম ১৯ শতাংশ বেড়েছে। মুদ্রাস্ফীতির বিষয়ে ট্রাম্পের সমর্থন মাইনাস ৩৪ পয়েন্টে নেমে এসেছে। এপস্টাইন ফাইল প্রকাশ ও ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক দলীয় বিভাজন আরও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য মূলত ট্রাম্পের নীতির প্রতি ভোটারদের অসন্তোষের প্রতিফলন, ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা বৃদ্ধির নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।