Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ওই দিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের সঙ্গে পরবর্তী শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে বলে তিনি জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি যাবে।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে এবং মাধ্যমিক পর্যায়ের বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে। তবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে ২৪ ডিসেম্বর। বইয়ের ছাপা ও কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না বলেও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।