অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট এই জাদুঘরসহ অনেক স্থাপনাই এতদিন যথাযথ গুরুত্ব পায়নি।
মন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই জাদুঘর দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সম্পদ, যা সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। দীর্ঘদিন অবহেলার কারণে অনেক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পায়, সে জন্য জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
তিনি সবাইকে আহ্বান জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।