Web Analytics

হামাসকে নিরস্ত্র করে গাজার শাসনভার অরাজনৈতিক বেসামরিক সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনায় ‘গাজা বোর্ড অব পিস’ একটি রূপরেখা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থার আজীবন চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনাটি যুদ্ধপরবর্তী গাজা উপত্যকার স্থিতিশীলতা, পুনর্গঠন এবং প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য প্রণীত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বোর্ড অব পিস উচ্চপর্যায়ের কৌশলগত পরিকল্পনা, স্থিতিশীলতা রক্ষা ও পুনর্গঠন তহবিল তদারক করবে। সাত সদস্যের ফাউন্ডিং এক্সিকিউটিভ বোর্ডের নেতৃত্বে থাকবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার; তাদের দায়িত্ব বোর্ডের লক্ষ্য বাস্তবায়ন ও কাজের এজেন্ডা নির্ধারণ। সম্ভাব্য সদস্যদের মধ্যে জ্যারেড কুশনার, মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের নাম উল্লেখ করা হয়েছে।

গাজা এক্সিকিউটিভ বোর্ড পুনর্গঠন সরাসরি পরিচালনা ও আঞ্চলিক কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করবে। ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা দৈনন্দিন বেসামরিক প্রশাসন চালাবে এবং এতে হামাসের অংশগ্রহণ থাকবে না। বহুজাতিক ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স স্থানীয় নতুন পুলিশকে সহায়তা করবে। হামাস সরে যাওয়া এলাকায় আইনশৃঙ্খলা দেখবে নিউ গাজা পুলিশ ফোর্স, তবে সদস্য বাছাইয়ের মানদণ্ড এখনও অস্পষ্ট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।