Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে পরিচালিত দ্বিতীয় উদ্ধার অভিযানে মোট ১৫৫টি মার্কিন বিমান অংশ নিয়েছিল। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অভিযানে চারটি বোমারু বিমান, ৬৪টি যুদ্ধবিমান, ৪৮টি জ্বালানি ট্যাঙ্কার এবং ১৩টি উদ্ধারকারী বিমান অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প জানান, অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং উদ্ধার কার্যক্রমের সময় মার্কিন বাহিনী কাছ থেকে গুলির মুখে পড়ে।

তিনি আরও বলেন, অভিযানের সময় হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বিমান ঘটনাস্থলেই ধ্বংস করে দিতে হয়। ট্রাম্প জানান, ইরানে একজন মার্কিন পাইলট ভূপাতিত হওয়ার তথ্য প্রথম যে সংবাদমাধ্যমে ফাঁস হয়েছিল, তার উৎস খুঁজে বের করতে কর্মকর্তারা কাজ করবেন।

ট্রাম্প দাবি করেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশে ১০ হাজারের বেশি যুদ্ধবিমান উড্ডয়ন করেছে এবং প্রায় ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে ইরানকে “এক রাতেই নির্মূল” করা সম্ভব এবং সেই সময় খুব কাছেও হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।