Web Analytics

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার কর্মসূচি অনুমোদন করেছে, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। এই কর্মসূচির আওতায় যারা ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করেছেন এবং অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ দিতে পারবেন, তারা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতির আবেদন করতে পারবেন।

আবেদনকারীর নামে কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। যাদের আবেদন গৃহীত হবে, তারা এক বছর পর স্থায়ী বসবাস ও অন্যান্য কাজের অনুমতির জন্য যোগ্য হবেন। এই সিদ্ধান্তটি স্পেনের নাগরিক সমাজ ও অধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পর গৃহীত হয়েছে।

স্পেন সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শ্রমবাজারে কর্মশক্তির ঘাটতি পূরণ এবং অনিয়মিত অভিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা একে মানবিক ও অভিবাসীবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন। এতে স্পেনে থাকা বাংলাদেশিদের জন্য বড় স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।