চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত কর্মীরা নিজেরাই তাদের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মোশারফ হোসেন এম। শনিবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় দূর্লভপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর জামায়াত কর্মী বাবর আলীর নেতৃত্বে একটি উস্কানিমূলক মিছিল বের করা হয়। মিছিল থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে জগন্নাথপুর বাজার মোড়ে আবারও উস্কানিমূলক স্লোগান দেয় জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বাবর আলীর নেতৃত্বে অতর্কিত হামলায় বিএনপির ৮–১০ জন নেতাকর্মী আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি আরও দাবি করেন, জামায়াতের লোকজন নিজেরাই তাদের বাড়িঘর ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। বাবর আলী ও তার পরিবারের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলেও তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।