Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেছেন, শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে সাংবাদিক পেশার কারণে আসামি করা হয়নি। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন এই তিনজন।

তামীমের ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে অতিউৎসাহী হয়ে মিথ্যা খবর প্রচার, ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন এবং অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি বলেন, কাউকে আসামি করার ক্ষেত্রে তার পেশা বিবেচনা করা হয়নি।

প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে অভিযুক্ত প্রত্যেকেরই একটি পেশা থাকতে পারে, কিন্তু আসামি হওয়ার ক্ষেত্রে পেশা বিবেচ্য নয়। তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাদেরই অভিযুক্ত করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের উদাহরণ দিয়ে তিনি বলেন, আইন অমান্যের কারণে তাকে একজন নাগরিক হিসেবে আসামি করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।