Web Analytics

ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছে যে ফিলিস্তিনি সংগঠন হামাসের বাংলাদেশে কার্যক্রম রয়েছে। হিন্দুত্ববাদীদের ঘনিষ্ঠ থিংক ট্যাংক উসানাস ফাউন্ডেশন ১২ মে প্রকাশিত এক নিবন্ধে এই দাবি করে, যেখানে বলা হয় ২০২৪ সালের অক্টোবরে হামাস নেতা খালেদ কাদ্দুমি ও খালেদ মেশাল ঢাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। পরে ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ও বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে হামাস নেতাদের জন্য জানাজা আয়োজন ও ইসরাইলবিরোধী স্লোগান হামাসপন্থি মনোভাবের প্রমাণ। তবে বাংলাদেশে হামাসের কোনো শীর্ষ নেতা সফর করেছেন এমন তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ভারতীয় হিন্দুত্ববাদী থিংক ট্যাংক ও ইসরাইলি কূটনীতিকের এই প্রচার এক ধরনের বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা, যেখানে আওয়ামীপন্থি সাংবাদিকরাও যুক্ত হয়েছেন।

এই প্রচারণা আঞ্চলিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।