Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় সংস্থাটির তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গভর্নরের নির্দেশে মানবসম্পদ বিভাগ থেকে নোটিশ পাঠানো হয় এবং ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবন।

গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাঁরা দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোস্যাল ইসলামী ব্যাংককে একীভূত করা এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগের সমালোচনা করেন। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, কর্মকর্তারা গভর্নরের অনুমোদন ছাড়া সংবাদ সম্মেলন করে ব্যাংকের স্টাফ রেগুলেশন ভঙ্গ করেছেন। ওই সংবাদ সম্মেলনে একই দিনের পর্ষদ সভার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়।

সূত্র আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন ও পদোন্নতিসহ বিভিন্ন দাবি আদায়ে একটি সর্বদলীয় ঐক্য গঠিত হয়েছে। শোকজ নোটিশের এই পদক্ষেপ ব্যাংকের অভ্যন্তরীণ উত্তেজনার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।