প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নানা সংকটের মধ্যেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে লোডশেডিং কমানোর চেষ্টা করছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, অতীতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সংকটের বোঝা সবার মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কী পরিমাণ লোডশেডিং হয়েছিল তার তথ্য প্রকাশ করা হবে। তিনি জানান, এ তথ্য নিয়ে কাজ করছেন এবং আগামী সপ্তাহে সাংবাদিকদের তা দেওয়ার আশা করছেন। তথ্যের মধ্যে ওই সময়ের লোডশেডিংয়ের পরিমাণ ও মেগাওয়াটের হিসাব থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।