Web Analytics

নির্বাচন কমিশন (ইসি) শনিবার জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পৌঁছানো কোনো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দেবেন। শুধুমাত্র ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো ব্যালটই গণনায় যুক্ত হবে।

ইসি জানিয়েছে, ২৫ জানুয়ারির পর পোস্ট করা ব্যালট নির্ধারিত সময়ে পৌঁছাতে নাও পারে। প্রবাসী ভোটারদের ওই তারিখের মধ্যে ভোট প্রদান ও ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এ বছর সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বন্দীরা দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পাশাপাশি ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এই সুযোগ পাবেন। মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।