Web Analytics

গাজার সিভিল ডিফেন্স সংস্থা মঙ্গলবার জানিয়েছে, উত্তর গাজার বিভিন্ন এলাকায় পৃথক ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু ইয়াহিয়া আল-মাল্লাহিও রয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটিতে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে শিশুটিও ছিল। আল-শিফা হাসপাতাল নিহতদের মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায়, ওই হামলায় একাধিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।

এর আগে বেইত লাহিয়া এলাকায় আরও একজন নিহত হন বলে সিভিল ডিফেন্স জানায়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সেখানে এক “সশস্ত্র ব্যক্তিকে” লক্ষ্য করে হামলা চালায়। পরে আল-শাতি শরণার্থী শিবিরের কাছে আরেকটি হামলায় আরও কয়েকজন নিহত হন, যেখানে একটি ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিদ্যুৎ সরঞ্জাম গুদামের সামনে থাকা মানুষদের লক্ষ্য করে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাগুলোর বিস্তারিত খতিয়ে দেখছে।

ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে এবং বিশ্লেষকদের মতে, এই সংঘাত মানবিক সংকটকে আরও গভীর করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।