Web Analytics

নেপালের নুয়াকোটের ধুঙ্গে বাজারে ত্রিশূলী নদীর তীরের একটি সবুজ রঙের বাড়ি ভয়াবহ বন্যার ধ্বংসযজ্ঞের মধ্যেও অক্ষত রয়েছে। ১৯৯৫ সালে নির্মিত বাড়িটির মালিক ৬৭ বছর বয়সী ছত্র বাহাদুর পিয়াকুরেল। বিভিন্নজন বাড়িটিকে ‘অলৌকিক বাড়ি’, ‘ভাইরাল বাড়ি’ ও ‘বন্যা-প্রতিরোধী বাড়ি’ নামে অভিহিত করেছেন। নিচতলায় তিনি একটি মুদি দোকান চালাতেন।

পিয়াকুরেল জানান, তিনি এক ঘণ্টারও বেশি সময় চারপাশের ধ্বংসযজ্ঞ দেখেছেন। প্রথমে বারান্দা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে পানির স্রোত আরও উঁচু ও ভয়ংকর হয়ে উঠলে তিনি বাড়ির ছাদে উঠে যান। পানি কিছুটা কমার পর প্রতিবেশীরা তাদের উদ্ধারে সেখানে আসেন।

ধাতব পাইপ ব্যবহার করে অস্থায়ী সিঁড়ি তৈরি করে প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে বের করে আনেন। অক্ষত থাকা বাড়িটি দেখতে অনেক মানুষ ভিড় করছেন এবং কেউ কেউ বিস্ময় নিয়ে সেলফি তুলছেন। পিয়াকুরেলের ভাষ্য অনুযায়ী, বাড়িটির স্তম্ভ পাথরের অনেক গভীরে গেঁথে দেওয়ায় এটি টিকে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।