Web Analytics

ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি গ্রাউন্ডে নটিংহাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে টানা তৃতীয় লিগ পরাজয় দেখল চেলসি। এই জয়ে ১৯৯৭ সালের পর প্রথমবার নিজেদের মাঠে চেলসিকে হারাল নটিংহাম, শেষ হলো তাদের ২৯ বছরের অপেক্ষা। পঞ্চম মিনিটে ড্যানিয়েল মুনোজের ক্রস থেকে ইগর জেসুস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

আগের সপ্তাহে লিডসের কাছে ৪-১ গোলে হারের পর চেলসি কোচ জাবি আলোনসো একাদশে পরিবর্তন আনেন। লেভি কোলউইলের জায়গায় মাঝমাঠের মইসেস কাইসেদোকে রক্ষণে খেলান তিনি। তবু প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি চেলসি। ওয়েসলি ফোফানার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মর্গান গিবস-হোয়াইট।

৫৪ মিনিটে পেদ্রো নেতোর শট থেকে ফিরতি বলে গোল করে ব্যবধান কমান বদলি এমানুয়েল এমেঘা। তবে ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গিবস-হোয়াইট। ৮৯ মিনিটে নেতোর ক্রসে হেডে এমেঘার দ্বিতীয় গোলও চেলসির হার ঠেকাতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে এটি চেলসির পঞ্চম হার। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নটিংহাম ১৪তম, আর ১৬ পয়েন্ট নিয়ে চেলসি অষ্টম স্থানে আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।