Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর দোকানে মঙ্গলবার রাত ৮টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বাকির টাকা চাওয়া ও বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষে পাঁচজন আহত হন। এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছেন মার্কেট মালিকের ছেলে কামাল ফকির, ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন ও কর্মচারী শান্ত ও শ্যামল।

দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, কেওয়া গ্রামের রানা ভান্ডারি ও তার ভাই মামুনের কাছে পূর্বের কিছু টাকা পাওনা ছিল। রানা ৯ মে ৭২ হাজার টাকার মালামাল কিনে ৩০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৪২ হাজার টাকা পরিশোধের কথা ছিল মঙ্গলবার। টাকা চাইলে রানা উত্তেজিত হয়ে কর্মচারীকে মারধর করেন। পরে রাতে রানা ও মামুনের নেতৃত্বে ২৫–৩০ জন দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।