Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে চট্টগ্রামের বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি সরেজমিনে দেখতে এই সফর অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।