Web Analytics

আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল) সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক এবং আন্তর্জাতিক মানের পিয়ার রিভিউ জার্নালে ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি জাপানের ওইতা ও এহিমে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়নে সহায়তা করবেন এবং নির্দেশনা অনুযায়ী প্রকল্প ও কর্মসূচির তদারকি করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।