Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এক জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের সময় বসুন্ধরার প্রতিনিধিরা দেশে ফিরতে না পারলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা কীভাবে নির্বিঘ্নে দেশে ফিরেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অগ্রগতি জানতে চান এবং কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা তা প্রকাশের আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপ অর্থপাচার, ভূমি দখল এবং আওয়ামী লীগের গুম-খুনের বৈধতা দিতে মিডিয়া ব্যবহার করেছে। তিনি বিএনপিকে এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশোধপরায়ণ না হওয়ার অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিশোধ না নেওয়া ও সুবিচার নিশ্চিত না করা এক বিষয় নয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে ব্যাংকের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, কিন্তু তা উদ্ধারে কোনো স্পষ্ট নীতি নেই। ঋণখেলাপিদের সঙ্গে সংসদ ভাগ করতে হয় বলে তিনি লজ্জা প্রকাশ করেন এবং অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের কিছু সদস্য বসুন্ধরার ও তাদের মিডিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।