Web Analytics

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশন মিনসুকায় ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে রোববার, ২২ নভেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

আট সদস্যের প্রতিনিধিদলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদস্যরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। তাঁদের সোমবার, ২৩ নভেম্বর চূড়ান্ত গন্তব্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মিনসুকা মিশনে বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত এটিই সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন। তারা এ মোতায়েনকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই মোতায়েন আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিশ্ব স্থিতিশীলতায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও ধারাবাহিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।