Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটে জনগণের প্রত্যক্ষ রায় উপেক্ষা করে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে ঠেলে দিচ্ছে। শনিবার খুলনা প্রেসক্লাবে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায় অস্বীকার করা জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান।

খুলনা মহানগর জামায়াত আয়োজিত এই সেমিনারে দলীয় নেতা, আইনজীবী, সাংবাদিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সচেতনভাবে জুলাই সনদ ও গণভোটের রায়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, ভোটের আগে দীর্ঘ সময় থাকা সত্ত্বেও সরকার কেন কোনো আপত্তি তোলেনি, অথচ ক্ষমতায় এসে সবকিছু অবৈধ ঘোষণা করছে।

তিনি সতর্ক করে বলেন, সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেই যেতে হবে। পাঁচ কোটি মানুষের দেওয়া রায় উপেক্ষা করা হলে জনগণের কাছেই ফিরে যাওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।