Web Analytics

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-সংক্রান্ত নিষ্পত্তি হওয়া ৮২ হাজার ৭৮২টি আপিলের মধ্যে ৭৫ হাজার ৪৪৩ জনের নাম ভোটার তালিকায় ফিরেছে। এটি নিষ্পত্তি হওয়া মামলার ৯১ শতাংশ। অন্যদিকে ৭ হাজার ৩৩৯ জনের নাম বাদ গেছে। কংগ্রেসের সংসদ সদস্য ইশা খান চৌধুরীর তথ্য অধিকার আইনের আবেদনের জবাবে এ তথ্য সামনে এসেছে।

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ও অন্তর্ভুক্তি নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চলছে এবং এ বিষয়ে আপিলের সুযোগ রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭ আগস্ট পর্যন্ত ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি আপিল জমা পড়েছে। এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে মাত্র ৮২ হাজার ৭৮২টির, যা মোট আপিলের প্রায় ২ দশমিক ১৭ শতাংশ। এখনো ৩৭ লাখ ২৭ হাজার ৮৩৮টি আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ইশা খান চৌধুরী বলেন, এত বেশি আপিলে নাম ফিরে আসা প্রকৃত ভোটারদের নাম শুরুতে বাদ পড়েছিল কি না, সে প্রশ্ন তোলে। তিনি আরও বলেন, এসআইআর পর্যালোচনায় ২৭ লাখ ২৮ হাজার ৫০০ ভোটারকে অযোগ্য চিহ্নিত করা হলেও আপিল হয়েছে ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি, যা ১০ লাখ ৮২ হাজার ১২০ বেশি। তিনি নির্বাচন কমিশনের কাছে এই ব্যবধানের ব্যাখ্যা চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।