Web Analytics

জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনের ট্রফি হস্তান্তর করে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন। মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম দাবি করেন, বিএনপির ঘরেই রয়েছে তিনটি আন্দোলনের ট্রফি—১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্টের। তার বক্তব্যে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানালে স্পিকার তাদের শান্ত থাকতে বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ড. ইউনূসের লন্ডন সফর প্রমাণ করে ছাত্র-জনতার আন্দোলনে কোন দল ও নেতা নেতৃত্ব দিয়েছেন, যার ফলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ এনে এসব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। স্পিকার বলেন, বক্তব্য পরীক্ষা করে দেখা হবে এবং অসত্য বা অসংসদীয় তথ্য থাকলে তা মুছে ফেলা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।