Web Analytics

হাইকোর্টে দীর্ঘদিন ঝুলে থাকা বিপুলসংখ্যক মামলার নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চ পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়। বৃহস্পতিবার ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩,২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১,৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চসমূহ পুরাতন মামলাগুলোর নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল ও রিট মামলার নিষ্পত্তি কার্যক্রম অব্যাহত থাকায় দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।