Web Analytics

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে বলে এটি আরও কঠিন ও স্মরণীয় হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে নির্বাচিত স্থানীয় প্রতিনিধির অভাবে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে এবং গত ১৭–১৮ বছর ধরে তৃণমূল পর্যায়ে নানা সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দুই মাস আগে দায়িত্ব নিলেও অনেক চেয়ারম্যান ও মেম্বার অনুপস্থিত বা কাজ করতে পারছেন না। যারা দায়িত্বে আছেন, তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ্যানি আরও বলেন, চেয়ারম্যান প্রার্থী যেন জনবান্ধব, জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং মানুষের প্রয়োজনের প্রতি সচেতন হন। তিনি সতর্ক করেন, একই দলের একাধিক প্রার্থী হলে নির্বাচনে জয়ের সম্ভাবনা কমে যাবে এবং ইউনিয়ন পরিষদের নেতৃত্ব স্থানীয় উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।