Web Analytics

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি খুলছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে ওই দিন। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী এটি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকায় থাকা পঞ্চম ছুটি। দীর্ঘ বিরতির পর ১৬ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্কুল-কলেজে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা টানা চার দিনের ছুটির পর ১৫ ফেব্রুয়ারি খুলবে, ফলে প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিক অবস্থায় ফিরবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।