Web Analytics

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ধারাবাহিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন জরুরি।

মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ও সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ও সেমিনারটি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উৎসর্গীকৃত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।