Web Analytics

ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ইরানের সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান। তিনি জানান, ১৫০ টন ওজনের বার্জটি সিরিকের স্থানীয়দের মালিকানাধীন ছিল এবং ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহন করছিল। খাসাব থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় বার্জটি। পাশ দিয়ে যাওয়া জাহাজগুলো বার্জের পাঁচজন নাবিককে উদ্ধার করে ওমানে নিয়ে যায়।

এই হামলার পর ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। কমান্ড জানিয়েছে, এই সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ, যা বন্ধ হওয়া আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে হামলার কারণ বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।