অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দিনাজপুর-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার এই নিয়োগ। তিনি ২০১০ সালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ২০১৬ সালে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ২০২৪ সালের ১৬ আগস্ট দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনের জনগণ আশা প্রকাশ করেছেন যে, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তিনি এলাকার উন্নয়ন, সমাজকল্যাণ এবং নারী ও শিশু অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।