Web Analytics

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে। মালিকদের নিজেদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ম্যানুয়াল নম্বরপ্লেট বসাতে হবে। শুক্রবার জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এত দিন মোটরসাইকেলে কেবল পেছনে ডিজিটাল নম্বরপ্লেট ছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএ বলেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকা বাধ্যতামূলক। ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে সামনে নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে। পটভূমি সাদা এবং তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

প্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না। স্কুটারের জন্য প্লেটের মাপ ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া নির্ধারণ করা হয়েছে। স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের প্লেট হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া। উভয় ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। বিআরটিএ মালিকদের সময়সীমার মধ্যে নির্ধারিত নিয়ম মেনে প্লেট বসানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।