Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, মোদী সরকারের সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ বিক্রি করা হয়েছে। শুক্রবার দুপুরে ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রমণের প্রতিবাদে জাগপার পল্টনের বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশ-জাপান সহযোগিতা চুক্তিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। তাঁর দাবি, এর মাধ্যমে জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের করিডোর হিসেবে ব্যবহৃত হবে। তিনি আরও অভিযোগ করেন, ভারতের আবদার রক্ষা করতে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে এবং মেট্রোরেল প্রকল্পের সব কাজ ভারত পেয়েছে।

জাগপা নেতা ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ, মসজিদ ভাঙা, আজান ও নামাজে বাধা এবং হিজাব নিয়ে বৈষম্যের অভিযোগও তোলেন। ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলের একাধিক নেতা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।