Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আলমগীর হোসেন মেজর জেনারেল মো. শামীম হায়দারের স্থলাভিষিক্ত হচ্ছেন। শামীম হায়দার ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। ঔষুধ প্রশাসন অধিদপ্তর দেশের ঔষুধ খাতের লাইসেন্সিং ও নিয়ন্ত্রণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান।

এই নিয়োগের মাধ্যমে দেশের ঔষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থায় নেতৃত্বে পরিবর্তন ঘটল, যা ওষুধ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার তদারকি অব্যাহত রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।