Web Analytics

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন বুধবার পর্যন্ত ৪০ ঘণ্টার বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ইনানী ছোট খাল সেতুসংলগ্ন মোহাম্মদ আবদুল্লাহর বসতভিটায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে, যা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করলেও ভূগর্ভ থেকে অনবরত গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি। বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম বলেন, নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানো হয়ে থাকতে পারে। ভূগর্ভের ফাটল বা ভূতাত্ত্বিক চ্যুতির মাধ্যমে গ্যাস ভূপৃষ্ঠে উঠছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় চার হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। চাপ জোর করে আটকে দিলে অন্য দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। প্রশাসন এলাকাবাসীকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।