Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াতে ইসলামী নেতা জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল হোসেন (৬০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। শুক্রবার (২২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজে হামলায় জিল্লুর রহমান গুরুতর আহত হন এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর ভাঙ্গুড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। থানার ওসি শাফিউল আযম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।